1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্রেন্ডশিপের ২০ বৎসর পূতি উপলক্ষে কোভিড যোদ্ধা আনিছুর রহমান মিলন কে সম্বর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফ্রেন্ডশিপের ২০ বৎসর পূতি উপলক্ষে কোভিড যোদ্ধা আনিছুর রহমান মিলন কে সম্বর্ধনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৫ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। নশ্বর এই পৃথিবীতে, ক্ষণজন্মা কিছু মানুষ তার আপন কর্ম মহিমায় অবিনশ্বর হয়ে থাকেন। যাদের জন্মই হয় মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার জন্য। তেমনি একজন তরুণ হলেন আনিছুর রহমান মিলন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর একমাত্র পুত্র আনিছুর রহমান মিলন। তিনি সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অনার্স ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এবং সে সেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্য।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে ভয়, বিভ্রান্তি, অসচেতনতা এবং কুসংস্কার রয়েছে। স্বাস্থ্যকর্মী শফিউদ্দিন মারা গেলে খবর ছড়িয়ে পড়ে, সে নাকি করোনা আক্রান্ত ছিল। শফিউদ্দিনের স্ত্রী সহযোগিতা চাইলে প্রতিবেশিরা ভয়ে শফিউদ্দিনের বাড়ির কাছেও যায়নি। শফিউদ্দিনের স্ত্রী ভেবে কোন কূল-কিনারা পাচ্ছিলেন না। তখনই এগিয়ে এলেন করোনাযোদ্ধা আনিছুর রহমান মিলন।

নিজ দ্বায়িত্বে শফিউদ্দিনের মৃতদেহ বাড়ীতে নিয়ে দাফনের ব্যবস্থা করেন তিনি। ফ্রেন্ডশিপ শ্যামনগর হসপিটাল থেকে কোভিড প্রতিরোধ প্রশিক্ষণের সময় আনিসুরের মন থেকে কোভিড নিয়ে সকল ধরনের ভীতি, তথ্য বিভ্রাট এবং কুসংস্কার চলে গেছে। বরং এই মহামারী বিষয়ে সে অনেক বেশি জানতে পেরেছে এবং সঠিক দিকনির্দেশনা পেয়েছে। সেই প্রশিক্ষণই তাকে সাহসী করে তুলেছে এবং প্রস্তুত করেছে কমিউনিটির উপকারে।

ফেন্ডশিপের ২০ বছর পূতি অনুষ্ঠানে কোভিট যোদ্ধা আনিছুর রহমান মিলনকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ২ টায় ফেন্ডশিপ হাসপাতালে কনফারেন্স রুমে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে পরিচালক ডাঃ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকতা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাকির হোসেন ও হাসপাতালে ডক্টর নার্স ও কর্মি বৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar