1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা: এলাকায় শোক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা: এলাকায় শোক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন
মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা: এলাকায় শোক

বিডিটেলিগ্রাফ ডেস্ক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (GPA 5) না পেয়ে মানিকগঞ্জে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যার অভিযোগ করেছে গ্রামবাসী। শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) ছিলেন নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ রেজাল্ট করেছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, নিহত তানহাসহ ছয়জন সহপাঠী একসঙ্গে মিশতো। তানহা ছাড়া বাকি সবাই জিপিএ ৫ পেয়েছিল। রাজিব উদ্দিনের ধারণা, এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তিনি তানহাকে একজন মেধাবী শিক্ষার্থী উল্লেখ করে বলেন, “আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।”

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন কালবেলাকে জানান, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar