1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধ, চালু থাকছে শুধু অনলাইন পদ্ধতি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

প্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধ, চালু থাকছে শুধু অনলাইন পদ্ধতি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের সব ধরনের অফলাইন বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২০ জুলাই) এক নির্দেশনার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত আদেশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুসারে বর্তমানে অনলাইন বদলি কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়ায় শিক্ষকরা তাদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা অনুযায়ী আন্তঃউপজেলা, আন্তঃজেলা এবং আন্তঃবিভাগ বদলির সুযোগ পাচ্ছেন।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকদের যাবতীয় অফলাইন বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, অনলাইন বদলি কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা চলছিল। তবে মাঠপর্যায়ে এখনও অনেক জায়গায় অনলাইনের পাশাপাশি অফলাইন বা প্রভাব খাটিয়ে বদলি প্রক্রিয়া চলছিল বলে অভিযোগ ছিল।

এই সিদ্ধান্তের ফলে বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar