1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৮ বছর পর আসছে শিক্ষা ক্যাডারের আলাদা বিসিএস - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

১৮ বছর পর আসছে শিক্ষা ক্যাডারের আলাদা বিসিএস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন নিয়োগ দিতে ৪৯তম (বিশেষ) বিসিএস-২০২৫ আয়োজন করতে যাচ্ছে সরকার। দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো শুধুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য পৃথক বিসিএস পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে পিএসসি এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। তবে নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে।

এ বিসিএসের আওতায় নিয়োগপ্রাপ্তরা সরকারি কলেজে বিভিন্ন বিষয়ের প্রভাষক হিসেবে ‘এন্ট্রি লেভেল’ পদে যোগ দেবেন। পরীক্ষাটি হবে লিখিত (এমসিকিউ টাইপ) আকারে।

পিএসসি জানিয়েছে, সর্বশেষ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছিল ২০০৬ সালে, যার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন ১,০৪৭ জন প্রভাষক। এরপর থেকে সাধারণ বিসিএসের মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছিল।

বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar