1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবকসহ মোট পাঁচজনের খোঁজ মেলেনি বলে জানিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, সেদিনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এখন পর্যন্ত মোট ২২ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১৮ জনই প্রতিষ্ঠানটির স্কুল শাখার শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক। তবে নিহতদের নাম-পরিচয় জানায়নি স্কুল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, মর্মান্তিক ওই বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ জনই শিক্ষার্থী। বাকি ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ। এ দুঃসময়ে যারা পাশে থেকেছেন, তাদের সবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।

সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১২ মিনিটে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান ‘এফ-৭ বিজিআই’ বিধ্বস্ত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির হায়দার আলী ভবন পুড়ে যায় এবং মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar