1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্টেশন ছাড়ার ৪০ সেকেন্ড পরই লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

স্টেশন ছাড়ার ৪০ সেকেন্ড পরই লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (৩ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটির পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটির খুলনায় পৌঁছানোর কথা ছিল রাত ১১টা ৪৫ মিনিটে। কিন্তু সিঙ্গিয়া স্টেশন ছাড়ার মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

যাত্রী শরিফুল ইসলাম, আল-আমিন ইসলাম, মনির হোসেন ও সালমা খাতুন বলেন, হঠাৎ বিকট শব্দ ও তীব্র কম্পনের পর ট্রেন থেমে যায়। পরে তারা বুঝতে পারেন, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিয়াদ খান জানান, ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে এবং বর্তমানে স্টেশন প্রাঙ্গণে অবস্থান করছে। অন্য লাইনগুলো সচল রয়েছে। খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar