1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই-আগস্ট আন্দোলনে ১১ জন অন্ধ, এক চোখের দৃষ্টি হারালেন ৪৯৩ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

জুলাই-আগস্ট আন্দোলনে ১১ জন অন্ধ, এক চোখের দৃষ্টি হারালেন ৪৯৩ জন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা জানিয়েছেন, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ১১ জন চিরতরে দুই চোখের দৃষ্টি হারিয়েছেন এবং ৪৯৩ জন এক চোখ অন্ধ হয়েছেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ১৭ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে ৮৬৪ জন গুলিবিদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ২৮ জন দুই চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় এবং ৪৭ জন এক চোখে গুরুতর দৃষ্টি সমস্যায় ভুগছেন।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, ১৮ ও ১৯ জুলাই ছিল সবচেয়ে রক্তাক্ত দিন। আহতদের বেশিরভাগই ১৪ থেকে ২৫ বছর বয়সী তরুণ, যারা বুলেট ও মেটালিক পিলেটের আঘাতে চোখে গুরুতর ক্ষতিগ্রস্ত হন। অনেকে কর্নিয়া ছিদ্র, চোখ ফেটে যাওয়া ও রক্তক্ষরণের মতো জটিল আঘাতে ভুগছিলেন।

তিনি জানান, নিরাপত্তার কারণে অনেক রোগী আসল পরিচয় প্রকাশ করেননি এবং হাসপাতালে ছদ্মনাম, ভুয়া মোবাইল ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৮১ জনের মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar