1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরের ৪৫০ জনের চোখের আলো ফিরলো - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরের ৪৫০ জনের চোখের আলো ফিরলো

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুঃস্থ-অসহায় মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন। ছানি অপারেশনের মাধ্যমে তাদের চোখে আলো ফিরেছে।

‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতার মানবিক উদ্যোগে মোট ১১ধাপে ৪৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ২১৮ জন নারী ও ২৩২ জন পুরুষ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ১১তম ধাপে ২১ জন নারী-পুরুষের ছানি অপারেশন করা হয়। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন সম্পন্ন হয়।

গত ২১ জুলাই প্রথম ধাপের ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম শিডিউলে ১১ ধাপে অপারেশন সম্পন্ন হওয়া ৪৫০ জনকে চক্ষু চিকিৎসক দ্বারা ফলো আপের মাধ্যমে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চোখের চশমা প্রদান ও অন্যান্য কার্যাদি সম্পন্ন হবে।

চোখের ছানি অপারেশনের পর সুস্থ আছেন আব্দুল আলী। তিনি বলেন,আমার চোখে ছানি পড়েছিল। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। কায়সার কামাল ভাই আমাদের বিনামূল্যে চিকিৎসা করেছেন। আমি এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারছি।

অপর রোগী আয়েশা আক্তার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগছিলাম। আমার চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন কায়সার কামাল সাহেব। আমার কষ্ট দূর হয়েছে।

বিলকিছ বেগম বলেন, চোখের ছানি অপারেশনের পর এখন সব ফকফকা দেখি। আগে চলাফেরা করতে সমস্যা হতো। এখন আর কোন সমস্যা নাই।

স্থানীয় সূত্র জানায়,গত ফেব্রুয়ারিতে ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে এসব রোগীদের চোখের অপারেশন করা হয়।

এই মানবিক কার্যক্রমে দ্বিতীয় শিডিউলে আরো ৪৮১ জনের চোখের অপারেশন করা হবে। চোখের রোগীদের অপারেশন ছাড়াও তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও ওষুধের যাবতীয় খরচও বহন করেছেন কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ প্রথম শিডিউলে ৪৫০ জন রোগীর অপারেশন সম্পন্ন হলো। এখন তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চোখের চশমা ও যাবতীয় অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে আরো ৪৮১ জনের অপারেশন করা হবে ইনশাআল্লাহ। আমি হাসপাতাল কর্তৃপক্ষ,ডাক্তার,নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসাথে আমাদের দলীয় টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের নিরলস পরিশ্রমে আমরা এই মানবিক কাজ চালিয়ে যেতে পারছি। আল্লাহ আমাদের সহায় হউন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar