1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: কোটা ৭%, ৯৩% মেধাভিত্তিক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: কোটা ৭%, ৯৩% মেধাভিত্তিক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩১৯ জন খবরটি পড়েছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে মেধাভিত্তিক নিয়োগকে গুরুত্ব দিয়ে ৯৩ শতাংশ পদ সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে এবং ৭ শতাংশ পদ কোটাভিত্তিক পূরণের বিধান রাখা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সই করেন।

নতুন বিধিমালা অনুযায়ী, মুক্তিযোদ্ধা পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য মোট ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এসব পদ মেধার ভিত্তিতেই পূরণ করা হবে।

এর আগে ২০১৯ সালের বিধিমালায় নারী, পুরুষ ও পোষ্য কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও নতুন নিয়মে তা বাতিল করা হয়েছে। পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বিজ্ঞান বিষয়ে স্নাতকদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য ৮০ শতাংশ পদ বরাদ্দ থাকবে। বিধিমালা অনুযায়ী নিয়োগ উপজেলা ও থানাভিত্তিক হবে।

অবিলম্বে কার্যকর হওয়া এ বিধিমালার মাধ্যমে ২০১৯ সালের পুরোনো নিয়োগবিধি বাতিল বলে গণ্য হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar