1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেলআরোহী নিহত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেলআরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯০ জন খবরটি পড়েছেন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেলআরোহী নিহত

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক একটি স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক মিটিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটরসাইকেল তারা বাড়ি ফিরছিলেন। এসময় অপর দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা তিন জন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন. রামপাল উপজেলার কালেখার বেড়ের বাসিন্দা শেখ শাহাদাৎ হোসেনের ছেলে মিজান শেখ(৫৪), আব্বাস আলী ইজারাদারের ছেলে জামির ইজারাদার (৫৫) এবং মনিন্দির হালদারের ছেলে হরিপদ হালদার (৪৫)।

জানা যায় তারা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা । তাদের মধ্যে জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মিজান শেখ ও হরিপদ হালদার ব্যাবসা করতে বলে জানা গেছে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar