1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়িয়ায় বাসে আগুন: ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে চালকের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ফুলবাড়িয়ায় বাসে আগুন: ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে চালকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে চালক জুলহাস দগ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। এ সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি হেঁটে এসে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক জুলহাস। আগুনে পুড়ে সেখানেই তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। ঘটনার কারণ ও পেছনের ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar