1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণে অর্থ বিভাগ নীতিগত সম্মতি দিয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, অর্থ সচিবের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তিনি বলেন, “অর্থ সচিব ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

গত ৮ নভেম্বর থেকে রাজধানীর শহীদ মিনারে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। তাদের দাবি ছিল— দশম গ্রেড বাস্তবায়ন, উচ্চতর গ্রেডের জটিলতার অবসান, এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডে ১০৯ জন শিক্ষক আহত হন এবং ৫ জনকে আটক করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে শিক্ষকরা দেশব্যাপী কর্মবিরতি শুরু করেন।

পরে ১০ নভেম্বর সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর শিক্ষক নেতারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব জাতীয় বেতন কমিশন ২০২৫-এ পাঠানো হয়েছে।

এই ব্যাখ্যা নিয়ে শিক্ষক সমাজে অসন্তোষ দেখা দিলেও, ১২ নভেম্বর অর্থ সচিবের আশ্বাসের পর শিক্ষক নেতারা বিষয়টি নিয়ে আশাবাদী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar