সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। মঙ্গলবার এ তথ্য জানান বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি বলেন, সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে চিঠি পাঠানো হয়েছে। সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের সময় মারা যাওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা জানান, নয়টি শিক্ষক সংগঠন সরকারের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা শিক্ষকদের ভুল বুঝিয়ে ‘অযৌক্তিক’ আন্দোলনের ডাক দেওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।