ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও (মাসিক পরিশোধ আদেশ) নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত এই নতুন নীতিমালায় সহকারী শিক্ষকদের জন্য পদোন্নতির শর্ত শিথিল করা হলেও, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষকদের পদোন্নতি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
নীতিমালা অনুযায়ী, নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ বছর চাকরি পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন এবং তাঁদের বেতন গ্রেড হবে গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০)।
তবে, এই সুবিধার বাইরে রাখা হয়েছে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)-দের। নীতিমালা বলছে, তারা উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা পেলেও সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না, যা নিয়ে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষকদের বেতনের সরকারি অংশ (এমপিও) পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন:
উচ্চ মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের জন্যও এলাকাভেদে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, এই শর্তারোপের মাধ্যমে সরকার শিক্ষার মান এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বজায় রাখতে চাইছে।