1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা ফাঁদসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সুন্দরবনের সংরক্ষিত এলাকা সন্ন্যাসীর খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার কয়রা থানার গোলখালী গ্রামের গণি মোড়লের ছেলে এনামুল মোড়ল (৩০), আনারুল ইসলাম (৩২) ও একই গ্রামের আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান (২৮)।

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, ফরেস্টার কামাল হোসেন, এফজি পলাশ কুমার, বিএম মোঃ মোস্তফা ও অন্যান্য স্টাফের সমন্বয়ে এলাকায় ফুট পেট্রলিং এর সময় হরিণ ধরার ছিটকে ও মালা ফাঁদ পাতা অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজন আসামিকে আটক করা হয়। এসময় কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন, একটি ডিঙ্গি নৌকা, অন্যান্য মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, কাঁকড়া ধরার নিষিদ্ধ সময়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অবৈধভাবে ফাঁদ পাতার অপরাধে বনআইনে মামলা দিয়ে আসামীদের কয়রা বন আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar