1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনায় অভিযুক্ত রাজেন্দ্র ওরফে রাজুকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

মঙ্গলবার ৩০ জুন দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজেন্দ্র ওরফে রাজু পরিকল্পিতভাবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকারের ওপর হামলা চালিয়েছে।
তারা বলেন, শ্রমিক নেতাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে শ্রমিক আন্দোলন বাধাগ্রস্ত হবে এবং সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি আসিতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর জয়েন্ট সেক্রেটারি কামরুল হক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এম. আর. টিটো, হোটেল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আইয়ুব হোসেন, নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া অফিসের কর্মকর্তা নাজমুল হোসেন এবং পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ।মানববন্ধন শেষে বক্তারা হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar