1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধে ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নেত্রকোনায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে হেনস্তা, দুই বিএনপি নেতাকে শোকজ অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি সার ও তেল চুরি শ্যামনগরে হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মা ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা ওমর ফারুক।

নিহতরা হলেন উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাদের চার বছর বয়সী সন্তান আবদুর রহমান। আহত ওমর ফারুককে বর্তমানে যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ নিয়ে চালক পালিয়ে যান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar