1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ , ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও তিন থেকে চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত সুমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রুয়াচালা গ্রামে। তাঁর বাবার নাম আমীর হোসেন এবং মায়ের নাম রত্না বেগম। বাবার সঙ্গে নবীনগরের রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় থেকে তিনি কলেজে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজের উদ্দেশে রওনা হন সুমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড আলীয়াবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন থেকে চারজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে সুমাইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত সুমাইয়ার বাবা আমীর হোসেন বলেন, ‘আমি মেয়েকে নিয়ে নবীনগরের রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় থাকি। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে নবীনগরে এসে মেয়ের মরদেহ গ্রহণ করেছি। এ ঘটনায় আমরা আইনগত পদক্ষেপ নেব।’

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar