1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১২ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। বিআরটিএ জানায়, এর আগে এই সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা থাকলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল মালিকদের নির্দেশনা মেনে নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নম্বরপ্লেটের নির্ধারিত মাপ ও শর্তাবলি

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এছাড়া নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar