1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের বিজিবির গাড়ি ভাঙচুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ‘রণক্ষেত্র’ যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার চালক আটক ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরের সক্ষমতা, উড়োজাহাজ চলাচল ও রানওয়ের পরিধিসহ বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করা হচ্ছে। তবে বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ আগে শেষ করার পর ময়মনসিংহের এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

বিমানমন্ত্রী বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় সমীক্ষায় খতিয়ে দেখা হচ্ছে। এটি একটি বড় ও জটিল পরিকল্পনা।

বগুড়া প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে, তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়া হবে।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত।

বিমান পরিবহন খাতের আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ত্রিশালের পর্যটন সম্ভাবনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar