1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের বিজিবির গাড়ি ভাঙচুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ‘রণক্ষেত্র’ যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার চালক আটক ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬), সকাল ১০টা ২৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট ও যাত্রীভোগান্তি কমাতে প্রায় ৪৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়িতব্য এই প্রকল্পের ফলে ঢাকা থেকে কক্সবাজার যাত্রায় ৬ থেকে ৭ ঘণ্টা এবং চট্টগ্রাম থেকে ২ থেকে আড়াই ঘণ্টা সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পটিয়া বাইপাস, দোহাজারী, কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া—এই পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। স্বাভাবিক সময়ের তুলনায় এসব এলাকায় ২ থেকে ৩ ঘণ্টা এবং ঈদের ছুটিতে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় হয়।

প্রকল্পের আওতায় চারটি নতুন বাইপাস নির্মাণের পাশাপাশি সাতকানিয়ার কেরানীহাটে ৩.৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাইকা ইতোমধ্যে প্রকল্পের চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে হস্তান্তর করেছে। প্রাথমিক পর্যায়ে বাইপাস ও ফ্লাইওভারের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

যোগাযোগ ও অর্থনীতিতে প্রভাব

এই প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজারের রেলপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও উন্নত সড়ক যোগাযোগের সমন্বয়ে একটি বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে। এতে চট্টগ্রাম বন্দর ও ঢাকার সঙ্গে পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar