1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি শিক্ষার্থীদের দাবিতে আলোচনা চলাকালে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

জবি শিক্ষার্থীদের দাবিতে আলোচনা চলাকালে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৫ জন খবরটি পড়েছেন
জবি শিক্ষার্থীদের দাবিতে আলোচনা চলাকালে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট (ঢাকা, ১৪ মে): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা ‘দাবি মানতে হবে’, ‘ছাত্রদের সঙ্গে প্রতারণা চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে মাহফুজ আলম তার বক্তব্য থামিয়ে স্থান ত্যাগ করেন।

এর আগে, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন এবং প্রবল বৃষ্টির মধ্যেও সড়ক ছাড়েননি।

মাহফুজ আলম ঘটনাটি সম্পর্কে বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা আন্দোলনে অনুপ্রবেশ করে স্যাবোটাজ করে, তারা এই ঘটনা ঘটিয়েছে।”

পরে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যান। উপাচার্য জানান, তাদের তিন দফা দাবির বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন। ইউজিসি চেয়ারম্যান বিষয়টি প্রধান উপদেষ্টার দৃষ্টিতে এনেছেন এবং তিনি এটি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মাহফুজ আলমও শিক্ষার্থীদের জানান, “আপনাদের দাবিগুলো ন্যায্য মনে করছি। আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করব।”

তবে ঘটনাস্থলে উত্তেজনা চূড়ান্তে পৌঁছালে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে, যা আলোচনার পরিবেশ বিঘ্নিত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar