1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিকরগাছায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ঝিকরগাছায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

ঝিকরগাছা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিকরগাছায় যশোর–বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,তিনি নিজেই পিকআপ ভ্যান (যশোর-ন-১১-০৩৯৪) চালিয়ে পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৯৩) উল্টো পথে প্রবেশ করে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক রুহুল কুদ্দুস। সংঘর্ষের পর বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করার পর নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar