1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এনটিআরসিএ পরীক্ষায় কাঠামো বদল, মাদরাসা শিক্ষকদের জন্য নতুন শর্ত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

এনটিআরসিএ পরীক্ষায় কাঠামো বদল, মাদরাসা শিক্ষকদের জন্য নতুন শর্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ জন খবরটি পড়েছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (এনটিআরসিএ) প্রিলিমিনারিতে পাস করতে একজন প্রার্থীকে কমপক্ষে ৮০ নম্বর পেতে হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ” শীর্ষক কর্মশালায় এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিশেষ করে মাদরাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক অংশে ১৪০ নম্বর এবং জেনারেল বা সাধারণ বিষয়ের (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) ওপর ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীকে মোট ২০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৮০ পেলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে।

কর্মশালায় এনটিআরসিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অংশীজনরা উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar