1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবিজীর প্রতি কটুক্তির প্রতিবাদে বুটেক্সে ভিন্নধর্মী প্রতিবাদ মিছিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

নবিজীর প্রতি কটুক্তির প্রতিবাদে বুটেক্সে ভিন্নধর্মী প্রতিবাদ মিছিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬৬ জন খবরটি পড়েছেন

গোলাম কবীর হিমুল, বুটেক্স প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ রবিবার (১২ জুন) বাদ যোহর  বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে  (বুটেক্স) রাসুল (সাঃ) এর সম্মানে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মানবতার মহান মুক্তির দূত মহানায়ক হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের অন্যতম মুখপাত্র নূপুর শর্মা ও নাভিন জিন্দালের কটুক্তিকর ও বিতর্কিত  মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান। তিনি বলেন, রাসুলের উপর কটুক্তি বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তবে আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের প্রতিবাদে কোন হিংস্রতা,উগ্রতা  থাকবে না।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী  তানজিল বলেন, পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মোহাম্মদ সাঃ, আর তার চরিত্র নিয়ে কটুক্তি করার অধিকার কারো নেই।

আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রাসুল(সাঃ) এর সুন্নাহ মেসওয়াক ও আতর বিতরণ করা হয়। এর পর স্বমস্বরে “ত্বলা য়াল বাদরু আলাই’না ” নাশীদ গাওয়া হয়। অতঃপর নতুন ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে সংসদের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন এবং পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X