1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে যশোরে আনলেন শার্শার যুবক

ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রথমবারের মতো নির্বাচন প্রক্রিয়ায় গঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে সংগঠনটির ২০২৬-২৭ বর্ষের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (২৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে এ তথ্য জানান নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রার্থী ও ভোটারদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নয়টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৮ জন। সদস্যরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের মাধ্যমে একদিকে যেমন গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তেমনি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। যারা আগে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের নেতৃত্বও আরও শাণিত হবে বলে বিশ্বাস করি। নির্বাচিতদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ভূমিকা রাখবে বলে আশা করি।’

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar