1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরায় শুরু কাত্যায়নী পূজা: বর্ণিল সাজে সেজেছে শহর - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ একসময় ছিল আভিজাত্যের প্রতীক, আজ হারিয়ে যাচ্ছে কাচারি ঘর “তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের

মাগুরায় শুরু কাত্যায়নী পূজা: বর্ণিল সাজে সেজেছে শহর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর), দুপুর ১২টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজন মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই পূজা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো শহর।

পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল। আলোকসজ্জার পাশাপাশি মন্দির ও পূজা মন্ডপগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের আদলে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এ বছর জেলায় মোট ১০৬টি মন্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই পূজা শেষ হবে ২০ নভেম্বর।

কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, “প্রতিবছর শারদীয় দুর্গা পূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।” তিনি আরও জানান, মাগুরায় এই আয়োজন সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গা পূজার আমেজকেও ছাড়িয়ে গেছে।

ইতিহাস ও প্রেক্ষাপট

১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালি এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এই পূজা শুরু করেন। আশির দশকেও এই পূজা কেবল শহরের কয়েকটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। গত চার যুগে এর ব্যাপ্তি ও মন্ডপের সংখ্যা অনেক বেড়েছে।

শাস্ত্র মতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে পেতে গোপীরা যমুনা নদীর তীরে বালু দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে পূজা করেছিলেন। সেই থেকে কার্তিক ও অগ্রহায়ণ মাসে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজায় দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়।

পূজার মূল আকর্ষণ হিসেবে পৌরসভা এলাকার জামরুল তলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলাসহ ১৪টি মণ্ডপে বিশেষ আয়োজন থাকে। এছাড়া পূজা উপলক্ষে নতুন বাজার ও ছানার বটতলায় মেলা বসেছে, যা পূজা শেষ হওয়ার পরও সাত দিন পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar