1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একসময় ছিল আভিজাত্যের প্রতীক, আজ হারিয়ে যাচ্ছে কাচারি ঘর - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ একসময় ছিল আভিজাত্যের প্রতীক, আজ হারিয়ে যাচ্ছে কাচারি ঘর “তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের

একসময় ছিল আভিজাত্যের প্রতীক, আজ হারিয়ে যাচ্ছে কাচারি ঘর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একসময় গ্রামবাংলার স্বচ্ছল ও মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে কাচারি ঘর ছিল পরিচিত অনুষঙ্গ। অতিথি আপ্যায়ন, পথচারীদের বিশ্রাম, সামাজিক বৈঠক, সালিস কিংবা গল্প-আড্ডা—সবকিছুরই কেন্দ্র ছিল এই ঘর। সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনের সেই চেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে বাড়িঘরের ধরন, কমে গেছে কাচারি ঘরের ব্যবহারও। ফলে গ্রামবাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই স্থাপনা এখন বিলুপ্তির পথে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় প্রায় প্রতিটি স্বচ্ছল গৃহস্থের বাড়িতেই দেখা যেত কাচারি ঘর। মূল বাড়ি থেকে কিছুটা দূরে খোলামেলা জায়গায় আলাদাভাবে তৈরি করা হতো এসব ঘর। অনেকটা বর্তমান সময়ের গেস্টরুম কিংবা ড্রয়িংরুমের মতোই ছিল এর ব্যবহার।

কাচারি ঘরের নির্মাণশৈলীতেও ছিল গ্রামীণ ঐতিহ্যের ছাপ। চারপাশে ঢেউটিনের বেড়া, কোথাও কাঠের কারুকাজ, আর ওপরে টিন কিংবা ছনের ছাউনি। ঘরের চারদিকে থাকত খোলা জানালা। বৈদ্যুতিক পাখার প্রচলন না থাকলেও প্রাকৃতিক বাতাসে এসব ঘর থাকত বেশ শীতল ও আরামদায়ক।

বাড়িতে কোনো অতিথি, পথচারী কিংবা পরিচিত কেউ এলে প্রথমে তাঁদের বসার ব্যবস্থা হতো কাচারি ঘরে। প্রয়োজনে সেখানে এক-দুই রাত থাকার ব্যবস্থাও থাকত। অতিথিদের জন্য মূল বাড়ি থেকে খাবার পাঠানো হতো। পারিবারিক কোনো অনুষ্ঠানে লোকসমাগম বেশি হলে পুরুষ অতিথিদের থাকার জায়গা হিসেবেও ব্যবহৃত হতো এসব ঘর।

শুধু অতিথি আপ্যায়ন নয়, গ্রামীণ সমাজের নানা কর্মকাণ্ডেরও কেন্দ্র ছিল কাচারি ঘর। সেখানে বসত সামাজিক আলোচনা, সালিস-বৈঠক ও গল্প-আড্ডার আসর। বর্ষাকালে গ্রামের মানুষের উপস্থিতিতে আয়োজন করা হতো পুঁথিপাঠ ও জারিগানের আসর। একসময় গ্রামের মানুষের অবসর কাটানো ও সামাজিক যোগাযোগের অন্যতম জায়গা ছিল এই ঘর।

শিক্ষার ক্ষেত্রেও কাচারি ঘরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অনেক বাড়িতে আবাসিক গৃহশিক্ষক বা লজিং মাস্টার এবং আরবি শিক্ষকদের থাকার ব্যবস্থা করা হতো সেখানে। কোনো কোনো বাড়ির কাচারি ঘর সকালে মক্তব হিসেবেও ব্যবহৃত হতো। ফলে গ্রামীণ শিক্ষাব্যবস্থার বিকাশেও এসব ঘরের অবদান ছিল।

জমিদারি আমলেও কাচারি ঘরের আলাদা গুরুত্ব ছিল। প্রচলিত তথ্য অনুযায়ী, অনেক এলাকায় জমিদারের খাজনা আদায়ের কাজ গ্রামের প্রভাবশালী মোড়লদের কাচারি ঘরে বসেই পরিচালিত হতো। এভাবেই কাচারি ঘর একসময় গ্রামীণ সমাজব্যবস্থা, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

তবে সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা, বাড়িঘরের নকশা ও সামাজিক যোগাযোগের ধরন বদলে গেছে। আধুনিক বসতবাড়িতে অতিথিদের জন্য আলাদা কক্ষ তৈরি হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ আড্ডা ও সামাজিক বৈঠকের জায়গাও সংকুচিত হয়েছে। ফলে নতুন করে কাচারি ঘর নির্মাণ তো হচ্ছেই না, পুরোনো ঘরগুলোও সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে।

এখনো নবীনগর উপজেলার রতনপুর, শ্যামগ্রাম, রছুল্লাবাদ, ইব্রাহিমপুর, শ্রীরামপুর, বিটঘর ও বিদ্যাকুটসহ কয়েকটি ঐতিহ্যবাহী গ্রামে জীর্ণশীর্ণ অবস্থায় কিছু কাচারি ঘরের অস্তিত্ব চোখে পড়ে। তবে যথাযথ সংরক্ষণের অভাবে সেগুলোও একে একে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গ্রামবাংলার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক জীবনের স্মৃতিবাহী কাচারি ঘর শুধু একটি স্থাপনা নয়; এটি ছিল একসময়কার গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি। তাই নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এবং গ্রামবাংলার অতীতকে ধরে রাখতে পুরোনো কাচারি ঘরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar