1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিলুপ্তির পথে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম জাতের ধবল গরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

বিলুপ্তির পথে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম জাতের ধবল গরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা / মুন্সিগঞ্জ
সোমবার (৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার বিশেষ জাতের ‘ধবল’ গরু বিলুপ্তির পথে। সংকর জাতের বিস্তার, গো-খাদ্যের মূল্যবৃদ্ধি ও খামারিদের পেশা পরিবর্তনের ফলে ঐতিহ্যবাহী এই গরুর সংখ্যা এখন পাঁচশরও নিচে নেমে এসেছে। মাংসের স্বাদ ও গুণগত মানের জন্য পরিচিত এই জাতটি টিকিয়ে রাখতে সরকারিভাবে বিভিন্ন গবেষণা ও প্রজনন কার্যক্রম শুরু হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমএ জলিল বলেন, “মিরকাদিম গরু মুন্সিগঞ্জের নিজস্ব জাত। সবশেষ কোরবানির ঈদের সময় তথ্য সংগ্রহ করে জেলায় ষাঁড়, গাভী ও বাছুর মিলিয়ে মাত্র ২০০টির মতো মিরকাদিম গরু পাওয়া গেছে। মুন্সিগঞ্জের বাইরে এ জাতের গরু তেমন নেই, তাই জাতটি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, মিরকাদিম জাতের গরু স্থানীয় ঘাস ও খড় খেয়ে সহজেই বেড়ে উঠতে পারে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুর সঙ্গে এরা দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম। তবে বাণিজ্যিক খামারিদের কাছে সংকর জাতের গরুর তুলনায় দুধ ও মাংস উৎপাদন কম হওয়ায় এই জাতের আকর্ষণ কমেছে।

সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ে মিরকাদিম জাতটি বিলুপ্তির পথে। এটি টিকিয়ে রাখতে ও সংখ্যা বাড়াতে আমরা গবেষণা করছি। আমাদের খামারে ৮৪টি গরু রয়েছে এবং মাংসের জন্য বিখ্যাত এই জাতটির উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।”

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুক বলেন, “শুধু মিরকাদিম জাত সংরক্ষণের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে এর কার্যক্রম শুরু হবে। মাঠপর্যায়ে বিশুদ্ধ মিরকাদিম জাতের গরু সংগ্রহ করে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে এবং খামারি পর্যায়ে সিমেন সরবরাহ করা হচ্ছে।”

বর্তমানে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে ৮৪টি এবং বিএলআরআইতে ৬১টি মিরকাদিম গরু রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে ২৫ জন খামারিকে এই গরু পালনে বিশেষ সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar