মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।
আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ডেপুটি স্পিকার লিখেন, “জামদানি শাড়ি!! জ্বি, বলছি কলমাকান্দার জামদানি শাড়ির কথা, প্রথমে আমি নিজেই অবাক হয়েছিলাম যে আমাদের কলমাকান্দায় জামদানি শাড়ির দক্ষ কারিগরগণ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শাড়ি সরবরাহ করছেন। কিন্তু নিজস্ব অর্থ না থাকায় কারিগররা মহাজনের কাছ থেকে টাকা নিচ্ছেন।”
তিনি আরো জানান, “আশার কথা হলো গত ২/৩ মাসের প্রচেষ্টার পর আজ ১২টি ব্যাংকের প্রতিনিধি এবং কারিগরদের নিয়ে বৈঠকের পর বলতে পারছি যে আমাদের কারিগরগণ আর মহাজন বা মধ্যস্বত্ব ভোগীদের দ্বারস্থ হতে হবে না।”
ব্যারিস্টার কায়সার কামাল জানান, “বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময় মাত্র। আসুন একসাথে কাজ করি – সবাই মিলে মানবিক, উন্নত কলমাকান্দা গড়ে তুলি।”
ডেপুটি স্পিকারের এমন ঘোষণার পর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে জামদানি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।