নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (২৭ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের কাছে জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না। শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটান। তিনি শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন।
একজন খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বার্তা দেন তিনি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।