1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন ওয়েস্ট নাইল ভাইরাস: মশার কামড়ে ছড়ায় যে নীরব প্রাণঘাতী সংক্রমণ, জানুন লক্ষণ, বিস্তার ও প্রতিরোধ শিক্ষক সাংবাদিকদের সম্মানিতে আপত্তি কেন? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ: আক্রান্ত ৬১৭, মৃত্যু ৪৫ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ৫৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে সম্প্রতি পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ ৮ দফা দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ জেলার মানুষ দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ ও বিচারিক সেবা থেকে এ জেলার মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই।

দলের দাবিগুলোর মধ্যে রয়েছে—জেলা থেকে বিজিবি সদস্য প্রত্যাহার, সব বন্ধ থানা পূর্ণাঙ্গভাবে চালু করা, ট্রেন চলাচল স্বাভাবিক করা এবং উন্নয়ন বরাদ্দ অব্যাহত রাখা। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চালু এবং ব্যাংক লেনদেন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, বরং রাষ্ট্রের। প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। কোনো জেলার মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য বা হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে দলটি।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করে, গোপালগঞ্জ জেলা শাখা সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar