1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা চাইলেন রাষ্ট্রের কাছে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা চাইলেন রাষ্ট্রের কাছে নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান যশোর সাব-রেজিস্ট্রি অফিসে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ, তোলপাড় ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে ২০ জনকে সনদ প্রদান সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ

নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা চাইলেন রাষ্ট্রের কাছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নেত্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বাসার বারান্দার একটি কক্ষে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক সহ-সম্পাদক ফাহিম রহমান খান পাঠান এই অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ফাহিম রহমান খান পাঠান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। আমাকে এসব করে দমিয়ে রাখা যাবে না।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar