1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা

জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফ্যাসিবাদের পতনে শিশু থেকে তরুণ ও বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে। রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন তারা আবার দেশে ফিরতে চায়, যা সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন, দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?

অতীতে গুম ও হত্যার সময় ‘ভালো আওয়ামী লীগের’ কেউ কথা বলেননি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি তাদের ভালো করেই চিনে নিয়েছে, তাই নতুন করে ভালো সাজার চেষ্টা করবেন না।

‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার সরে এলেও বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। তবে দেশে ফেরার সময় বিমানবন্দরসহ পদে পদে তাদের যে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়, তা পুরো জাতির জন্য লজ্জার বিষয়।

জুলাই আন্দোলন নিয়ে জামায়াত কখনো ক্রেডিট নেয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউ কল্পনাও করেননি যে এভাবে সরকারের পতন হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar