1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২১ নভেম্বর), রাত ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি জানান, তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছেছে এবং নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি অনিশ্চয়তায় রয়েছেন।

নিজের অসুস্থতার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’ নিজের আয়ু নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

নিজের অসুস্থতার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মন্তব্য করেন শামীম ওসমান। তবে এ নিয়ে তাদের খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন এই সাবেক সংসদ সদস্য।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামীম ওসমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে।

আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকেন, তাহলে সেই আফসোস থেকে যাবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান গা ঢাকা দেন এবং পরে দেশের বাইরে পালিয়ে যান। বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar