ফরিদ আহমেদ,
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
শুক্রবার বিকেলে নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, বিএনপি নেতা আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সহসভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন, আবুল বাশার, সাইফুল ইসলাম সোহেল ও হাজী বাবুলসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এ বিষয়ে সতর্ক ও সচেষ্ট থাকার নির্দেশনা দেন। তিনি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।