1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি অভয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, রাত ৮টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উদযাপিত হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন—এটাই জাতির প্রত্যাশা। তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।

রাষ্ট্রপতি বলেন, আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব ও দূরদর্শিতা স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল।

তিনি আরও বলেন, সেই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে।

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে ‘সবার আগে বাংলাদেশ নীতি’।

রাষ্ট্রপতি জানান, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar