1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি / লালমনিরহাট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), রাত ৯টা ০৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”

তিনি আরও বলেন, “চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার ও গুম-খুন বন্ধের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা তারা আবার কেড়ে নিতে চায়। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।”

সরকার প্রধান জানান, আগামী মাস থেকে অতিদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান এবং রংপুর বিভাগে গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে সকালে হেলিকপ্টারযোগে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। সফর শেষে আজ সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar