1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬, বিকেল ৪টা ৩৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, আজকের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপের সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা কম রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আইনি জটিলতায় যেসব ইউনিয়নের নির্বাচন বিলম্বিত হচ্ছে, সেগুলো নিষ্পত্তি হলে অথবা অন্য কোনো জটিলতা দেখা দিলে যাতে শেষ ধাপে সমন্বয় করা যায়, সেজন্যই এই ধাপে সংখ্যা কম রাখা হয়েছে।

ভোটের প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ইসি সানাউল্লাহ জানান, আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা সংলাপ করবো। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

নির্বাচন কোন আইনে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার দিন বিদ্যমান যে আইন থাকবে, তা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দল এখনো দাবি জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের দরকারটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা, যাতে করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেটার জন্য যা প্রয়োজন, নির্বাচন কমিশন তাই করবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইসি জানিয়েছিল, পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর আগে গত সেপ্টেম্বরে সাত ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা কমিয়ে পাঁচটি করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar