1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধে ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নেত্রকোনায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে হেনস্তা, দুই বিএনপি নেতাকে শোকজ অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি সার ও তেল চুরি শ্যামনগরে হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে প্রায় ৭ কোটি টাকার কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলাভিত্তিক পরিষদ সদস্যদের হাতে এসব কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে আরও কৃষিযন্ত্র সরবরাহ করা হবে।

কৃষিতে যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। এতে কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল শুকিয়ে সংরক্ষণ, জুসারের মাধ্যমে ফলের জুস তৈরি এবং সিলার মেশিন দিয়ে প্যাকেজিং করা সম্ভব হবে। এছাড়া পাওয়ার টিলার ও ধান রোপণ-কাটার যন্ত্র ব্যবহারে কৃষকের শ্রম ও সময় সাশ্রয় হবে।

পাহাড়ি এলাকায় উৎপাদিত আনারস, কলা, পেঁপে ও আমসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত ও প্যাকেজিংয়ের সুযোগ তৈরি হওয়ায় কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ তদারকির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাহাড়ের কৃষিতে নতুন গতি আসবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar