নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন -২০২৬ সম্পন্ন হয়েছে। সাধারণ সম্পাদক আবু হাসান, ১নং সদস্য শরিফুল ইসলাম সাগর ও ২নং সদস্য জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে সাড়ে ছটায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে আবু হাসান ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) ১০১ ভোট, বাবলুর বহমান ৮৯ ভোট, মোতালেব হোসেন ৩০ ভোট ও আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে শরিফুল ইসলাম সাগর ২৬৩ ভোট পেয়ে ১নং সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন ২নং সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী আব্দুর রশিদ ১১৩ ভোট, জামাল হোসেন ৯৪ ভোট, নাজমুল হোসেন ৬৩ ভোট ও আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন। মোট ভোটার সংখ্যা ৪৩৬ টি। এর মধ্যে ভোট পোল হয় ৪০৯ টি।
পিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, বনশ্রী শিক্ষানিকেতন (মাধ্যমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক আব্দুল করিম। সহকারী পিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, বনশ্রী শিক্ষানিকেতন (মাধ্যমিক বিদ্যালয়) এর সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন, ২৫ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আশরাফ আলী, ৬৩ নং হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসলিমা পারভীন ও ১৩৩ নং ছোট ভেটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারুখ গহর।
নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে শ্যামনগর থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।