1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালীতে জেলের জালে ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার টাকায় - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বড় ভাইয়ের দা এর কোপে  ছোট ভাই নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

পটুয়াখালীতে জেলের জালে ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার টাকায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি, বাউফল
শনিবার (৭ নভেম্বর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। শুক্রবার (৬ নভেম্বর) বাউফলে জেলে দুলালের জালে আটকা পড়া মাছটি স্থানীয় বাজারে ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলে দুলাল জানান, তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তার জালে বিশাল আকৃতির পাঙ্গাসটি ধরা পড়ে। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, নদীর পাঙ্গাসের দাম বেশি হওয়ায় তারা সাধারণত এসব মাছ বাজারে বিক্রি করে দেন এবং নিজেদের খাওয়ার জন্য তুলনামূলক কম দামের চাষের পাঙ্গাস কিনে থাকেন।

স্থানীয় আড়তদার রাশেদ মাছটি কিনে নেন। তিনি জানান, রাতে লঞ্চযোগে মাছটি ঢাকার মোকামে পাঠানো হয়েছে। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি বিক্রি হতে পারে। সব মিলিয়ে মাছটির দাম ৩০ থেকে ৩২ হাজার টাকা পাওয়ার আশা করছেন তিনি।

স্থানীয় বাজারে বড় আকারের নদীর পাঙ্গাস মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় বাসিন্দা রাসেদুল বলেন, তেঁতুলিয়া নদীর মাছের আলাদা কদর রয়েছে। এ নদীর মিঠা পানির মাছের চাহিদাও বেশি। তবে এসব মাছ সাধারণত এলাকায় বিক্রি না করে মোকামে পাঠানো হয়। আমরা শুধু দেখে চোখ জুড়াই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar