1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন ও ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

।। সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি মান্নানের ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ,
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হতে পারে না। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ সময় দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাস, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের তাৎপর্য উপলব্ধির সুযোগ করে দেয়। দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ নবীনগর গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar