1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব: রাহুলকে হিমন্ত বিশ্বশর্মা ফেলে দেওয়া আমের আঁটিতেই সম্ভাবনা, কী বলছে আয়ুর্বেদ ও বিজ্ঞান? ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, ট্রাম্পের বাসভবনের কাছে নিহত ৯ সংকটময় মুহূর্তে রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির মরমী সাধক দুর্বিন শাহের ১০৫তম জন্মবার্ষিকী আজ শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

গৌরীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

 রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদযাপিত হয়েছে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ প্রথম দিনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।  

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাসের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ বি এম কাউছার জামান, গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনীছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব সংগঠক, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভা শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে দুপুর দুইটার পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই যুব দিবসের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar