1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার (২২ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজিত ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সব সময় জাগ্রত রয়েছে।”

অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, সেভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এর পরবর্তী সময়ে যতবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি। তাদের কর্মস্পৃহা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজনগুলো আমি শুধু প্রশংসাই করি না, নিজেও উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করি।”

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। তারা পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ ক্যাম্পাসে ৬২ প্রজাতির ফল নিয়ে ‘ফল উৎসব’ আয়োজন করে জবি শাখা ছাত্রদল। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এসব ফল বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে জবি ছাত্রদল। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সেখানে ৬২টি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar