1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা

পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, রাত ৮টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে ‘২০২৬ কিউকিউ৮’ নামের একটি ক্ষুদ্র গ্রহাণু, যাকে বিজ্ঞানীরা ‘মিনি-মুন’ বা অস্থায়ী উপগ্রহ হিসেবে অভিহিত করছেন। চলতি বছরের আগস্টে শনাক্ত হওয়া এই মহাজাগতিক বস্তুটি আগামী বড়দিন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে এবং ২০২৭ সালের শুরুতে এটি পুনরায় মহাকাশে ফিরে যাবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার জানায়, গত এপ্রিল মাসেই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বস্তুটির সময় লাগে ৩৫৯ দিন। প্রায় প্রতি ১০ বছর পরপর এটি পৃথিবীর কাছাকাছি এলেও এবার মহাকর্ষীয় টানে সাময়িকভাবে আটকা পড়েছে।

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে এই ক্ষুদ্র চাঁদের সবচেয়ে কাছাকাছি দূরত্ব হবে প্রায় ৫ লাখ ৬৮ হাজার কিলোমিটার। আমাদের স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের গড় দূরত্বের তুলনায় এটি প্রায় ১ লাখ ৭৭ হাজার কিলোমিটার বেশি দূরে অবস্থান করছে।

ক্ষুদ্র গ্রহাণু নিয়ে উদ্বেগের কারণ নেই

বিজ্ঞানীরা জানান, ২০২৬ কিউকিউ৮-এর ব্যাস মাত্র ২ মিটার বা প্রায় ৬ ফুট। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ভূ-পৃষ্ঠে পৌঁছানোর আগেই এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সংঘর্ষের কোনো আশঙ্কা নেই।

এর আগেও পৃথিবীর কক্ষপথে এমন অস্থায়ী উপগ্রহ দেখা গেছে। গবেষকদের মতে, এ ধরনের মহাজাগতিক বস্তু গড়ে প্রায় ৯ মাস পৃথিবীর কক্ষপথে অবস্থান করে। ২০২৬ সালের এপ্রিলে আটকা পড়ার পর হিসাব অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে এটি পৃথিবী ছেড়ে চলে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar