1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকল উপজেলার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সোলার ব্যাটারি প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রাঙামাটি সদর জোনের শুভলং আর্মি ক্যাম্পের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোলার ব্যাটারিগুলো হস্তান্তর করেন। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ না থাকায় বিশেষ করে গরমের সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো ও বাতাসের অভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই মানবিক সহায়তার ফলে বিদ্যালয়ের পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। দুর্গম এলাকার শিক্ষা প্রসারে সেনাবাহিনীর এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar