1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি.।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের, শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসভবনে। বিদ্যালয়ের মাঠে বিয়ের অনুষ্ঠানের গেট, ভবনের ভেতরে কাপড় শুকানো, ধান শুকানো—এমনকি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ভবনের ভেতরে আতশবাজি ব্যবহারের চিত্রও দেখা গেছে।

শিক্ষার্থীদের পড়ালেখার জায়গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু নাসিরনগরের শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। স্কুল যেন স্কুল নয়, কারো বাসভবন! খেলার মাঠে বিয়ের গেট, বারান্দায় কাপড় শুকানো, শ্রেণিকক্ষের সামনে ধান শুকানোর দৃশ্য — দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি পারিবারিক উঠোন।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিয়ের গেটের বাঁশ-কাপড়। মাঠের মাঝখানে এখনো পড়ে আছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন। যে মাঠে শিশুদের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর সমাবেশ হওয়ার কথা, সেই মাঠ এখন বিয়ে-অনুষ্ঠানের দখলে।

শুধু মাঠ নয়, বিদ্যালয় ভবনের অবস্থাও একই। বারান্দার রেলিংয়ে ঝুলছে শাড়ি, লুঙ্গি, জামা-কাপড়। কোথাও কোথাও শ্রেণিকক্ষের জানালার গ্রিলে শুকাতে দেওয়া হয়েছে কাঁথা-বালিশ। ভবনের সামনের খালি জায়গায় বিছিয়ে রাখা হয়েছে ধান। রোদ উঠলেই ধান শুকানো, বৃষ্টি নামলেই তড়িঘড়ি করে ধান তোলার ব্যস্ততা — যেন এটি স্কুল নয়, কারো বাড়ির উঠোন।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে বিদ্যালয়টিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। স্কুল ছুটির পর তো বটেই, অনেক সময় ক্লাস চলাকালীনও ভবনের আশপাশে এমন দৃশ্য দেখা যায়। এতে একদিকে যেমন বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুদের মনে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুতানার সঙ্গে কথা হলে তিনি বলেন,  এসব বিষয়ে আমি জানিনা কিছু জানেন না বলে জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া প্রতিবেদককে বলেন,   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বা ভবন ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar