নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭:৫২
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, “দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।”
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।