1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে প্রথম দফার আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি ও এনসিপি’র একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। তবে প্রতিনিধি দলের অন্য সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

দলটির নেতারা মনে করেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলামের রবিবার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর আলোচনা করে প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

বিএনপি’র প্রেস উইং জানায়, এনসিপি ছাড়াও জামায়াতে ইসলামীসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী বৈঠকগুলোর সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে জাতীয় সংসদের সবশেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের ধারাবাহিকতায় সরকার এই সংলাপের উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar